সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীংলকার বিপক্ষে বাংলাদেশের জয় - Shera TV সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীংলকার বিপক্ষে বাংলাদেশের জয় - Shera TV

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীংলকার বিপক্ষে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন তপু বর্মণ।

শুক্রবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ৭টি শট নিয়েছে জামালরা। বিপরীত দিকে লঙ্কানরা নিয়েছে ৫টি। বিরতির আগে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। ফলে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

আরও পড়ুন:
নিয়মিত কেমো থেরাপি নিতে হবে পেলেকে

বিরতির পর একের পর আক্রমণ করতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে বাংলাদেশকে উল্লাসে ভাসান তপু বর্মণ। ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশে। অসাধারণ স্পট কিকে বল জালে জড়ান তপু। ম্যাচের বাকি সময় লাল-সবুজরা একাধিক সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পান।

এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দেশ অংশ নিয়েছে। অন্য বছর গ্রুপ পর্ব থাকলেও এবার তা নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দেশ ট্রফির জন্য মুখোমুখি হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360