কাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র - Shera TV কাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র - Shera TV

কাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:
কাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসছে মার্কিন কর্মকর্তারা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটাই দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক। মূলত আফগানিস্তানে আটকে পরা বিদেশিদের উদ্ধার করা নিয়েই এই আলোচনায়। এছাড়া এই আলোচনায় আফগানিস্তানে নারী অধিকার নিশ্চিত ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তালেবানের ওপরে চাপ প্রয়োগ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনি ও রোববার দুদিন এই আলোচনা চলার কথা রয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনা মোটেই তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়ে নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ নিশ্চিতেই এই আলোচনায় বসবে মার্কিন প্রতিনিধিরা। এরমধ্যে আছে, আফগানিস্তানে আটকে পরা মার্কিনিসহ বিদেশি নাগরিকদের উদ্ধার।

পাশাপাশি সকল আফগানের অধিকার রক্ষায় তালেবানের ওপরে চাপ দেয়া হবে। বিশেষ করে আফগান মেয়ে ও নারীদের অধিকার নিশ্চিতে। এছাড়া, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়েও কথা হবে বলে জানান ওই মুখপাত্র। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কাদের পাঠানো হবে তা জানানো হয়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360