সুজির বরফি তৈরির রেসিপি - Shera TV সুজির বরফি তৈরির রেসিপি - Shera TV

সুজির বরফি তৈরির রেসিপি

বিকেলের চায়ের সাথে একটা নাস্তা হলে বেশ জমে। কিন্তু সবসময়ই চায়ের সাথে বিস্কিট খেতে তো আর ভালো লাগে না। নাস্তায়ও চাই ভিন্নতা।

আর চায়ের সাথে খাওয়ার জন্য একটি মজাদার নাস্তার আইটেমে হতে পারে সেমাই সুজির বরফি। চলুন তাহলে সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি জেনে নেইঃ

সেমাই সুজির বরফি তৈরির পদ্ধতি

উপকরণ

সেমাই- ১ কাপ

ডিম- ৩টি

সুজি- ২ কাপ

পেঁয়াজ কুঁচি- ৩ টেবিল চামচ

কাঁচামরিচ কুঁচি- ২ টেবিল চামচ

জিরাগুড়া- ১/২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

ধনেপাতা কুঁচি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে একটি বাটিতে সুজি নিয়ে তাতে ২টি ডিম দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট রেখে দিতে হবে।

(২) তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, জিরাগুঁড়া, লবণ ও ধনেপাতা কুঁচি ইত্যাদি দিয়ে ভালো করে মাখিয়ে নিবো।

(৩) তারপর একটি ট্রেতে বিছিয়ে নিয়ে পছন্দমতো শেইপে কেটে নিতে হবে।

(৪) এবার একটি বাটিতে সেমাই আধা ভেংগে নিবো এবং আরেকটি বাটিতে একটি ডিমে লবণ দিয়ে ফেটিয়ে নিবো।

(৫) এবার সুজির তৈরি বরফিগুলো ডিমে ডুবিয়ে আধা গুড়া সেমাইয়ে গড়িয়ে নিবো।

(৬) এবার একটি প্যানে তেল গরম করে তাতে বরফিগুলো দিয়ে লাল লাল করে ভেঁজে নিবো।

হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার সেমাই সুজির বরফি।

Developed BY: Shera Digital 360