আমিও প্রতারণার শিকার হয়েছি, ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করব - Shera TV আমিও প্রতারণার শিকার হয়েছি, ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করব - Shera TV

আমিও প্রতারণার শিকার হয়েছি, ভুয়া সচিবের বিরুদ্ধে মামলা করব

অনলাইন ডেস্ক:

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে যান মুসা বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হন।

এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। এ ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো, তার বিরুদ্ধে মামলা করবো।’

মুসা বিন শমসের বলেন, ‘ডিবি আমাকে আব্দুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি যা যা জানি সবকিছু স্পষ্ট বলেছি। আমার বক্ত্যব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট।’

তার সঙ্গে বিভিন্ন সময়ে ছবি তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে অনেক লোক এসে ছবি তোলে। কেউ ছবি তুলতে চাইলে আমি তাকে না করতে পারি না। আমার ছবি দেখিয়ে যদি কেউ প্রতারণা করে, সেটার দায়-দায়িত্ব আমি নিতে পারি না।’

প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে ২০ কোটি টাকার চেকের লেনদেনের তথ্য পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360