নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক - Shera TV নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক - Shera TV

নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক

সেরা জব ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ১০৭৫ জনকে নিয়োগ দেবে পূবালী ব্যাংক। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে নেওয়া হবে ১০৭৫ জন। দেশের যেকোনো স্থানে কর্মস্থল। চাকরির বয়সসীমাসর্বোচ্চ ৩২ বছর। ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে চাকরি পেলে বেতন মিলবে ৩১ হাজার ২০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা মিলবে।

আগ্রহী প্রার্থীরা https://www.pubalibangla.com/pdf/DJOC.pdf ঠিকানায় ঢুকে আবেদন করতে পারবেন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতেন পারবেন আগ্রহী প্রার্থীরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360