বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩১ অক্টোবর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী - Shera TV বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩১ অক্টোবর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী - Shera TV

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩১ অক্টোবর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছেন। আগামী ৩১ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলন গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360