আসছে ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজন - Shera TV আসছে ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজন - Shera TV

আসছে ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজন

বিনোদন ডেস্ক:

অবশেষে আসতে চলেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন-৪। এরই মধ্যে দর্শকপ্রিয় এই ধারাবাহি নির্মাতা ও শিল্পীরা ফেসবুকে ‘৪’ লিখে সিজন ফোরের ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

তিনি জানালেন, ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ আসছে এটা নিশ্চিত করলাম। সব কিছু গুছিয়ে খুব দ্রুতই আমরা এর দৃশ্যধারণ শুরু করব। তবে এখনও কারও শিডিউল ঠিক করা হয়নি। তবে আমরা চেষ্টা করব এই বছরের মধ্যেই শুটিং শেষ করে প্রচার করার জন্য। তবে সেটা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকেই প্রচার শুরু হবে।

উল্লেখ্য, এটি রচনা ও পরিচালনা করেছেন অমি। এর আগের সিজনগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় দেখা গেছে তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, ফারিয়া শাহরিন, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা ও শিমুল প্রমুখ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360