পূজামণ্ডপে কোরআন রাখার মূল হোতা শনাক্ত - Shera TV পূজামণ্ডপে কোরআন রাখার মূল হোতা শনাক্ত - Shera TV

পূজামণ্ডপে কোরআন রাখার মূল হোতা শনাক্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখায় প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তার নাম ইকবাল হোসেন (৩০)। তাকে গ্রেপ্তারে গত কয়েকদিন ধরে তৎপর পুলিশ প্রশাসন। এছাড়া ইকবালের সহযোগী হিসেবে অন্তত চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ অপরাধী শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল হয়। এসব কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360