টরেন্টোতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর - Shera TV টরেন্টোতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর - Shera TV

টরেন্টোতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

অনলাইন ডেস্ক:

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলেন। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360