মায়ের সঙ্গে অভিমানে শিশু শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা - Shera TV মায়ের সঙ্গে অভিমানে শিশু শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা - Shera TV

মায়ের সঙ্গে অভিমানে শিশু শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মায়ের ওপর অভিমান করে বিথি খাতুন (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পৌর শহরের দুধসারা হটাত পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বিথি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই ভাই-বোন খেলা করতে গিয়ে ঝগড়া হয়। এসময় বিথির মা তাকে বকাবকি করে চড়-থাপ্পড় মারে। বিথি মায়ের ওপর অভিমান করে বাড়ির পাশে একটি লিচু গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্থানীয়রা শিশুটিকে ঝুলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শিশু মৃত্যুর বিষয়ে শুনেছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত খোঁজ নেব।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360