ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চমেক বন্ধ ঘোষণা - Shera TV ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চমেক বন্ধ ঘোষণা - Shera TV

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চমেক বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়। সেসঙ্গে হলগুলো সন্ধ্যার মধ্যে খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে ৩ জন। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রাতের ঘটনার জের ধরে সকালে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360