বুড়িগঙ্গায় মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, দুইজনের মরদেহ উদ্ধার - Shera TV বুড়িগঙ্গায় মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, দুইজনের মরদেহ উদ্ধার - Shera TV

বুড়িগঙ্গায় মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

বুড়িগঙ্গায় মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দু’জনের সন্ধান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় সকাল পৌনে ১০টার দিকে বাল্কহেডের ধাক্কায় ১০ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। নৌকার যাত্রীরা সবাই কামরাঙ্গীরচর এলাকা থেকে কেরানীগঞ্জের খোলামোড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফজান ঘাট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তারা। পরে ছয়জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের শিশুর মৃতদেহ।

পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।

নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাড়ির উপ-পরির্দশক আব্দুস সোবহান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360