বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী - Shera TV বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী - Shera TV

বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে করা বিস্ফোরক আইনের একটি মামলায় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন। গত ৩০ সেপ্টেম্বর জামিন আদেশ দেওয়া হলেও আজ বুধবার তা জানা গেছে।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের নামে নাশকতা, ময়মনসিংহ নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এ মামলা করা হয়। এর আগে ময়মনসিংহের মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন রফিকুল ইসলাম। তবে আরও মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।

৭ এপ্রিল রাতে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব সদস্যরা। পরদিন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360