মৃত্যুর সঙ্গে লড়াই করছেন লতা মুঙ্গেশকার - Shera TV মৃত্যুর সঙ্গে লড়াই করছেন লতা মুঙ্গেশকার - Shera TV

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন লতা মুঙ্গেশকার

কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় রবিবার মাঝরাতে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।

এই মুহূর্তে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। অর্থাৎ কৃত্রিমভাবে মেশিন দিয়ে শ্বাস নিচ্ছেন তিনি।

হাসপাতালের একটি সূত্র জানায়, ‘গতকাল রাত দেড়টা নাগাদ লতা মুঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। ’ শ্বাসকষ্টের পাশাপাশি লতা মুঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Developed BY: Shera Digital 360