রাজধানীতে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস - Shera TV রাজধানীতে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস - Shera TV

রাজধানীতে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস

স্টাফ রিপোর্টার:
রাজধানীতে আগামী ৩ দিনের মধ্যে সিটিং সার্ভিস বন্ধ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন চার্ট অনুযায়ী ভাড়া আদায় করতে হবে।

আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। প্রেসে ব্রিফিংয়ে খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া ভাড়ানোর প্রয়োজন ছিল। তবে জনগণের যেন কষ্ট না হয় সেকথা মাথায় রেখে বিআরটিএ এবং সরকারের সঙ্গে বৈঠক করেছি। তারা যতটুকু বাড়াতে বলেছ আমরা ততটুকুই বাড়িয়েছি। আমরা অতিরিক্ত বাস ভাড়া বৃদ্ধি করেছি বলে যে অভিযোগ উঠেছে তা ঠিক নয়।

এনায়েতুল্লাহ বলেন, অনেক দিন ধরে অভিযোগ রয়েছে সিটিং ও গেটলক সার্ভিসের নামে জনগণের কাছ থেকে বেশি বাড়া আদায় করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়ার। আগামী তিনদিনের মধ্যে কোন সিটিং সার্ভিস থাকবে না। তিনদিন পর কেউ যদি সিটিং সার্ভিস চলমান রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360