কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল মিশন এক্সট্রিম - Shera TV কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল মিশন এক্সট্রিম - Shera TV

কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল মিশন এক্সট্রিম

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে হালের হার্টথ্রব আরিফিন শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশী জুটির প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সেন্সর বোর্ডের সচিব মোঃ মমিনুল হক বিষয়টি নিশ্চিত করতেছেন।

চলতি বছরের ৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি। এই প্রসঙ্গে পরিচালক সানী সানোয়ার বলেন, ‘একটা সংবেদনশীল কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা। ’

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360