ফের বাড়ল স্বর্নের দাম - Shera TV ফের বাড়ল স্বর্নের দাম - Shera TV

ফের বাড়ল স্বর্নের দাম

স্টাফ রিপোর্টার:

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ৩শ’৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার বাংলাদেশ জুয়েলারি সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭১ হাজার ৯৬৬ টাকা। শনিবার থেকে এ মানের স্বর্ণের ভরির দাম বেড়ে হবে ৭৪ হাজার ৩০০ টাকা। ভরিতে দাম বাড়ছে ২ হাজার ৩৩৩ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬২ হাজার ৪০২ টাকা। আগে দাম ছিলো ৬০ হাজার ৬৯ টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360