সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের - Shera TV সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের - Shera TV

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় দুপচাঁচিয়া ও মোলামগাড়ী সড়কে মিনি ট্রাকের চাপায় এসএসসি পরীক্ষার্থী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার বিকেলে দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান সাগর ও ভ্যানযাত্রীসহ তিন বছরের এক শিশু মারা যায়।। আহতরা হলেন শ্রাবণ (১৯) ও মোস্তফা কামাল (৫৫)।

এদের মধ্যে শ্রাবণ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর মোস্তাফা কামাল দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হতাহত সবাই দুপচাঁচিয়া উপেজলার বাসিন্দা।

বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাছান আলী সেরা টিভিকে জানান, আশিকের অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সাগর, ভ্যানটিতে শিশুসহ আরও ৩ জন যাত্রী ছিলেন। পথে কাথাহালী এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান।

এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360