মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি - Shera TV মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি - Shera TV

মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

ফাইল ছবি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকা মহানগর আদালতে উপস্থিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। আজ সোমবার (১৫ই নভেম্বর) সকাল ১০টা ১৯ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে উপস্থিত হন তিনি। এদিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এক ফেসবুক পোস্টে লাস্যময়ী পরী তার কিছু ছবি শেয়ার করে লিখেছেন। ‘কোর্টে যাই উইথ মাই কিউট কেস পার্টনারস’।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360