সেরা করদাতা পুরষ্কার পাচ্ছেন ৩ টাইগার - Shera TV সেরা করদাতা পুরষ্কার পাচ্ছেন ৩ টাইগার - Shera TV

সেরা করদাতা পুরষ্কার পাচ্ছেন ৩ টাইগার

স্পোর্টস ডেস্ক: এবার সেরা করদাতা পুরষ্কার পাচ্ছেন ৩ টাইগার। আয়কর প্রদানের ক্ষেত্রে এগিয়ে থাকার সুবাদে এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ব্যাটার সৌম্য সরকার।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর মধ্যে এবার ব্যক্তিপর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360