রবিবার সারাদেশে গণঅনশন করবে বিএনপি - Shera TV রবিবার সারাদেশে গণঅনশন করবে বিএনপি - Shera TV

রবিবার সারাদেশে গণঅনশন করবে বিএনপি

স্টাফ রিপোর্টার: রবিবার সারাদেশে গণঅনশন করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক। এসময় ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা বলেও জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360