বহিষ্কারের পরেও আওয়ামী লীগের সমর্থক থাকতে চান গাসিক মেয়র - Shera TV বহিষ্কারের পরেও আওয়ামী লীগের সমর্থক থাকতে চান গাসিক মেয়র - Shera TV

বহিষ্কারের পরেও আওয়ামী লীগের সমর্থক থাকতে চান গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার:

রিভিউ করবেন জানিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি কোন অন্যায় করিনি। আমার ভুল হতে পারে।
ভুলের জন্য আমি ক্ষমা চাই। প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করে। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে চাই।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360