ভাসানচরে স্থানান্তরিত হচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা - Shera TV ভাসানচরে স্থানান্তরিত হচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা - Shera TV

ভাসানচরে স্থানান্তরিত হচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম দফায় আরও দুই হাজার রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আজ। বুধবার সকালে তাদের বাসে নৌবাহিনীর ঘাটে পাঠানো হবে। পরে সেখান থেকে নৌ বাহিনীর জাহাজে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গারা এরই মধ্যে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে অবস্থান নিয়ে নাম লিপিবদ্ধ করেছেন।

এর আগে, সবশেষ ষষ্ঠ দফা পর্যন্ত মোট ১৮ হাজার ৪৭১ জন রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360