সেই উপস্থাপক নাহিদকে খুঁজছে গোয়েন্দা পুলিশ - Shera TV সেই উপস্থাপক নাহিদকে খুঁজছে গোয়েন্দা পুলিশ - Shera TV

সেই উপস্থাপক নাহিদকে খুঁজছে গোয়েন্দা পুলিশ

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে অনুষ্ঠানে আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে উদ্দেশ্যে করে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। সেই অনুষ্ঠানের উপস্থাপক নাহিদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অভিযোগ রয়েছে, নাহিদ ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রীকে অশালীন মন্তব্য করার জন্য উসকানিমূলক একাধিক প্রশ্ন করেছেন। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, নাহিদ নামে ছেলেটির কাছে বোধহয় একটি টিভি ক্যামেরা আছে। তিনি বিভিন্ন সময় মন্ত্রীকে উসকানিমূলক কথা বলেছেন। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

নাহিদরেইন্স পিকচার্স নামের একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা মুরাদ হাসান। ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে অনুষ্ঠানটি যিনি উপস্থাপনা করছিলেন তার নাম নাহিদ। মুরাদ হাসানের আপত্তিকর মন্তব্যগুলো ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন তিনি। তখন থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে অনুষ্ঠানের উপস্থাপক নাহিদের নাম।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360