প্রধানমন্ত্রীকে কটুক্তি, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল - Shera TV প্রধানমন্ত্রীকে কটুক্তি, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল - Shera TV

প্রধানমন্ত্রীকে কটুক্তি, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য প্রত্যাহার করে সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে এক লিখিত বক্তব্যে এ কথা জানান মোয়াজ্জেম হোসেন আলাল। বর্তমানে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। আলাল বলেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারনেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি কোন অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, অনুভুতিতে আঘাত প্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।

সম্প্রতি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আলালের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য অশ্লীল মন্তব্য করছেন মোয়াজ্জেম হোসেন আলাল। আলালের এ বক্তব্য নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই কয়েক জায়গায় অশ্লীল বক্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360