লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জনের মরদেহ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর - Shera TV লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জনের মরদেহ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর - Shera TV

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জনের মরদেহ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট:
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ টি মরদেহ বরগুনা জেলা প্রশাসকের হস্তান্তর করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক। এদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করে ৪ জনের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঝালকাঠি জেলা থেকে বরগুনায় পাঠানো হয়। সবার পরিচয় শনাক্ত করে মরদেহ আগামীকাল সকালে বরগুনা সদর হাসপাতালে মর্গ থেকে হস্তান্তর করা হবে জানা যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে নিহত, নিখোঁজ ও লঞ্চবাহী যাত্রীদের বিষয়ে যেকোন তথ্য জানা বা অবহিত করার জন্য জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করছে।

নিহতদের লাশ বরগুনা জেনারেল হাসপাতালে রাতে রাখা হবে। হাসপাতাল হতে নিহতদের লাশ শনাক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360