মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী - Shera TV মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী - Shera TV

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন। মামার পক্ষে বেশ কিছুদিন তিনি প্রচার চালিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কারচুপি ও জাল ভোট দিচ্ছেন অভিযোগ শুনে রাব্বানী সেখানে যান। পরে সে কেন্দ্রের সামনে আসলে প্রতিপক্ষ প্রার্থীর ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেয়। হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের আরও চার থেকে পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা রাব্বানীসহ অন্যদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360