মা হচ্ছেন পরীমনি, জানালেন বিয়ের খবর - Shera TV মা হচ্ছেন পরীমনি, জানালেন বিয়ের খবর - Shera TV

মা হচ্ছেন পরীমনি, জানালেন বিয়ের খবর

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সিনেমা নয়, এবার বাস্তব জীবনেই মা হচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। অনাগত সন্তানের বাবা হিসেবে অভিনেতা শরীফুল রাজের নাম জানা গেছে।

পরীমনি জানান, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমও এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360