ভোট ডাকাতি করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায় - Shera TV ভোট ডাকাতি করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায় - Shera TV

ভোট ডাকাতি করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায়

স্টাফ রিপোর্টার:

সরকার জিডিপি নিয়ে ভুল তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউক্রেন যুদ্ধের দোহায় দিয়ে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার দুপুরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষকদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন ফখরুল।

এ সময় তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ দিশেহারা হয়ে গেছে। সরকার এখনো এ বিষয়ে উদাসীন বলে অভিযোগ করেন তিনি।

ভোট ডাকাতি করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360