গুরুতর অবস্থায় রমেক সিসিইউতে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী - Shera TV গুরুতর অবস্থায় রমেক সিসিইউতে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী - Shera TV

গুরুতর অবস্থায় রমেক সিসিইউতে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বর্তমানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তে রাখা হয়েছে। শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থান করার সময় তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এসময় অ্যাম্বুলেন্স করে শনিবার রাতে তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে আছেন। তিনি জানান, বর্তমানে মন্ত্রীর অবস্থা ভালো। তবু তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

Developed BY: Shera Digital 360