স্নাতক পাশে চাকরি দেবে আড়ং, আবেদন করবেন যেভাবে - Shera TV স্নাতক পাশে চাকরি দেবে আড়ং, আবেদন করবেন যেভাবে - Shera TV

স্নাতক পাশে চাকরি দেবে আড়ং, আবেদন করবেন যেভাবে

সেরা জব ডেস্ক:
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। ‘আউটলেট ম্যানেজার’ পদে স্নাতক পাশে চাকরি দেবে আড়ং। অনলাইনে প্রার্থীরা সহজেই করতে পারবে আবেদন।

পদের নাম
আউটলেট ম্যানেজার, আড়ং আউটলেট, রিটেইল।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজনেস স্টাডিজ বা ফাইন্যান্স বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সেলস বা মার্কেটিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকলে অগ্রাধিকার দিতে হবে। প্রার্থীর ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
২ জুন, ২০২২।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360