মহানবীকে নিয়ে বিজেপির দুই নেতার করা মন্তব্যে ভারতে সংঘর্ষ - Shera TV মহানবীকে নিয়ে বিজেপির দুই নেতার করা মন্তব্যে ভারতে সংঘর্ষ - Shera TV

মহানবীকে নিয়ে বিজেপির দুই নেতার করা মন্তব্যে ভারতে সংঘর্ষ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার এহেন কর্মকাণ্ডে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পরিস্থিতি সামলানোর জন্য বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে দলটি। বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নুপুর শর্মাও।
এদিকে বিজেপির এই দুই নেতার মন্তব্যের জেরে গত শুক্রবার জুমার নামাজের পর উত্তর প্রদেশের কানপুরে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। ভারতে বিজেপির এই নারী মুখপাত্রকে গ্রেপ্তারেরও দাবি উঠে। এই ঘটনার জেরে শনিবার ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার এক বিবৃতিতে বিজেপি বলেছে, কোনো সম্প্রদায় বা ধর্মের মর্যাদাহানি করে এমন যেকোনো মতাদর্শের বিরুদ্ধে বিজেপির শক্ত অবস্থান। বিজেপি এ ধরনের ব্যক্তি ও দর্শনকে উৎসাহিত করে না।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360