আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন - Shera TV আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন - Shera TV

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৩ জন

ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃষ্টি চলাকালিন আম বাগানে আম কুড়াতে যেয়ে দুজন নারিসহ মোট ৩ জন। নিহতরা হলো- উপজেলার চককীর্তি ইউনিয়নের আখিরা আমনগাড়ী বাগান পাড়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নাল আলির ছেলে খাইরুল ইসলাম (৫০) এবং মনাকষা ইউনিয়নের সাতরাশিয়া গ্রামের এরফান আলির স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।
চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও মনাকষা ইউপি সদস্য শাহারুল জানান, নিহতরা সকাল বেলা ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে আম বাগানে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনা দুটি পৃথক পৃথক হলেও শোকের ছায়া নেমে এসেছে দুই গ্রামেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারদের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360