বন্যাকবলিত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী - Shera TV বন্যাকবলিত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী - Shera TV

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ সকাল ৮ টায় হেলিকপ্টারে চড়ে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শনে রওনা হন তিনি।
সিলেটে পৌঁছে প্রথমে তিনি সার্কিট হাউসে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বের হন।
এবারের বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বন্যায় যেন মানুষের কষ্ট না হয়, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360