নাম সপ্নরাজ, দাম ২০ লাখ! - Shera TV নাম সপ্নরাজ, দাম ২০ লাখ! - Shera TV

নাম সপ্নরাজ, দাম ২০ লাখ!

বিশাল দেহের অধিকারী সাদা-কালো ডোরাকাটা ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটি স্বভাবে খুব শান্তশিষ্ট। তিনবেলা খাবার তার কমপক্ষে ১৭ থেকে ১৮ কেজি সুষম খাবার। তাছাড়াও নাস্তা হিসেবে আপেল, কলা, আঙুরসহ বিভিন্ন ফলমূল তার খুব পছন্দ। নাম তার ‘স্বপ্নরাজ’। আর তাকে ঘিরে স্বপ্ন দেখছেন খামারী মোজাম্মেল হক বাবু দম্পতি।
পাবনার চাটমোহর উপজেলায় মোজাম্মেল হক বাবুর খামারে রয়েছে এই ষাঁড় গরুটি। ভালবেসে গরুটির নাম তিনি রেখেছেন সপ্নরাজ। এবারের কুরবানি ঈদে বিক্রির উদ্দেশ্য নিয়ে তিনি গত চার বছর ধরে লালন পালন করে আসছেন গরুটি। খামারী বাবুর দাবি, ছয় দাঁতওয়ালা গরুটির ওজন আনুমানিক ৩৬ মণ। গরুটি বিক্রির জন্য তিনি দাম হাঁকছেন ২০ লাখ টাকা। গরুটি দেখতে বাড়িতে ভিড় করছেন অনেকেই।

Developed BY: Shera Digital 360