শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন - Shera TV শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন - Shera TV

শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে আজ বেলা ১১ টায়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধন, দেশের বন্যা পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।
আগামী ২৫ জুন সকাল ১০ টায় তিনি পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পরে এটাই সাংবাদিকদের উপস্থিতিতে তার প্রথম সংবাদ সম্মেলন। এর আগেও তিনি সংবাদ সম্মেলন করেছেন, তবে টা অনলাইনে ছিল।
এদিকে গতকাল মঙ্গলবার তিনি হেলিকপ্টারে করে বন্যা দুর্গত সিলেট দেখতে যান। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সরকারের আছে বলে তিনি জানান। সেসময় তিনি সার্কিট হাউসে অবস্থান গ্রহণ করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন করেন।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360