পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ - Shera TV পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ - Shera TV

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। এরই ধারাবাহিকতায় পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন সেতু বিভাগ।
আজ বেলা ১১টায় সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই ৭জনের নামে আমন্ত্রণ কার্ড দেয়া হয়।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খাইরুল কবির খোকন, আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360