পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা - Shera TV পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা - Shera TV

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট:
গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু করেছে পদ্মা সেতুতে। সকাল ৬ টা থেকে শুরু করে প্রথম দিনে পদ্মা সেতু পারি দিয়েছে ৫১ হাজার ৩১৬ টি যানবাহন এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে এক কোটি আট লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ ছাড়া জাজিরা প্রান্তে টোলপ্লাজা দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। প্রথম দিনে সব মিলিয়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
এদিকে, আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সেতু বিভাগ।
পদ্মা সেতুতে প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মারা যাবার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360