হজের আনুষ্ঠানিকতা শুরু - Shera TV হজের আনুষ্ঠানিকতা শুরু - Shera TV

হজের আনুষ্ঠানিকতা শুরু

ডেস্ক রিপোর্ট:
লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) তাওয়াফের মাধ্যমে হজব্রত পালনের কার্যক্রম শুরু করেছেন। সেখান থেকে ১০ লাখ হজযাত্রীরা গেছেন মিনায়। আজ তাঁরা মিনায় অবস্থান করবেন।
কাবা শরিফ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে কাবা শরিফ থেকে হজযাত্রীদের কেউ হেঁটে, কেউ বা গাড়িতে করে মিনার উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁদের কণ্ঠে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। ’
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল শুক্রবার আরাফাতের ময়দানে।
এবার ১০ লাখ মুসল্লি হজ পালনের জন্য মক্কায় সমবেত হয়েছেন। তাদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার মুসল্লি গিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকিরা সৌদি আরবের নাগরিক।
বাংলাদেশ থেকে এবার হজ মৌসুমে সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। তাদের মধ্যে ১৩ জন হজযাত্রী মারা গিয়েছেন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360