হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু আজ থেকে - Shera TV হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু আজ থেকে - Shera TV

হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু আজ থেকে

ডেস্ক রিপোর্ট: পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি হাজিরা আজ থেকে দেশে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ থেকে সৌদি আরব থেকে হাজীদের নিয়ে দেশে ফিরতি ফ্লাইট শুরু করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি ঢাকাগামী হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে রওনা হবে। তবে প্রথম ফ্লাইটে ঠিক কতজন হজযাত্রী আসছেন সে ব্যপারে এখনও কিছু জানা যায়নি।
হজের সবগুলো ফিরতি ফ্লাইট আগামী ৪ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এ বছর বাংলাদেশ থেকে মোট হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন। যার মধ্যে মারা গেছেন ১৫ জন হজযাত্রী, এর মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360