কন্যা সন্তান মাহভীশার মা হলেন নওশীন - Shera TV কন্যা সন্তান মাহভীশার মা হলেন নওশীন - Shera TV

কন্যা সন্তান মাহভীশার মা হলেন নওশীন

ডেস্ক রিপোর্ট:
তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোল সম্প্রতি বাবা-মা হয়েছেন। নওশীনের কোল জুড়ে এসেছে তাদের কন্যা সন্তান মাহভীশা।
ইন্সটাগ্রামে সদ্যজাত মেয়ের ছবি পোস্ট করে নওশীন জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে মাহভীশা আদনান সায়িদা। জন্ম হয়েছে ১৩ জুলাই, ২০২২, নিউইয়র্ক, স্থানীয় সময় ১২টা ৩১ মিনিটে।
নওশীনের স্বামী অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলও তাদের কন্যা সন্তানের সুখবর জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে বর্তমানে মা ও মেয়ে আছেন এবং উভয়ই সুস্থ আছেন।
উল্লেখ্য, তারা দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নওশীন নাহরীন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড ভ্লগার হিসেবে বেশি পরিচিত।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360