জেকেজির সাবরিনা-আরিফসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড - Shera TV জেকেজির সাবরিনা-আরিফসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড - Shera TV

জেকেজির সাবরিনা-আরিফসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী, তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন দুপুর সাড়ে ১২ টার দিকে এ রায় ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টার দিকে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট চত্বরে হাজির করা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। রায় ঘোষণার আগে তাদের আদালতে হাজির করা হয়।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর ছয় আসামিরা হলেন, জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তাঁর স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360