৮২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি বাংলালিংকের - Shera TV ৮২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি বাংলালিংকের - Shera TV

৮২০ কোটি টাকার রাজস্ব ফাঁকি বাংলালিংকের

ডেস্ক রিপোর্ট:
দেশের অন্যতম বৃহৎ ফোন অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে ৮২০ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব ফাঁকি ধরা পড়েছে। চলমান অডিটের প্রথম ধাপেই এই ফাঁকি ধরা পড়লেও অডিটের আরও দুই ধাপ বাঁকি রয়েছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভ্যাট, ট্যাক্স, রেভিনিউ শেয়ারিং, হ্যান্ডসেট রয়্যালিটি, অ্যাকসেস ফ্রিকোয়েন্সি পেইমেন্ট, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি পেইমেন্ট, পাওয়ার আউটপুট চার্জ, লাইসেন্স ফিসহ অনেকগুলো ক্যাটাগরিতে এই ফাঁকি শনাক্ত হয়েছে।
এর আগেও গ্রামীণফোন ও রবির অডিট সম্পন্ন করে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। সেখানে গ্রামীণফোনের ফাঁকি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির ফাঁকি ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা ধরা পড়ে। এ নিয়ে উচ্চ আদালত পর্যন্ত জল গড়িয়েছে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে গ্রামীণফোন অডিট আপত্তির ২ হাজার কোাটি টাকা এবং রবি ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি টাকার বিষয়টি এখনো অমীমাংসিত হয়েছে।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই টাকা জনগণের। শেষ পর্যন্ত অডিটে যে টাকা ফাঁকি ধরা পড়বে বাংলালিংককে সেই টাকা দিতে হবে। আমরা চূড়ান্ত অডিট রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি।’

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360