গাজীপুরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ১৫ - Shera TV গাজীপুরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ১৫ - Shera TV

গাজীপুরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ১৫

ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ছিলেন ওই ২ জন যাত্রী।
শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ দুর্ঘটনার বিয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, নিহতরা সবাই বাসের যাত্রী। তারা পোশাক কারখানার শ্রমিক। নিহদের মধ্যে একজনের নাম রহিমা খাতুন। তিনি জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী তিনি। আরেকজনের নাম প্রিয়া।
অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সোয়া সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360