তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি - Shera TV তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি - Shera TV

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

ডেস্ক রিপোর্ট:
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
“ওয়াসার পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে” অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ এ কথা জানান তিনি।
সেলিমা রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটাতে হবে। আর নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কারণ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে। তা না হলে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না।
এছাড়াও সরকারের বিভিন্ন খাতের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সভায় বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ আরও অনেকেই।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360