রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী - Shera TV রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী - Shera TV

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ তিনজন। মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাছুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ সজিব। এছাড়াও একজন ছাত্রীকে আটক করা হয়েছে দুপুরে, যার নাম পরিচয় এখনও জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালে সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুইজনের সম্পৃক্ততা মিলেছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। আরেকজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সেরা টিভি/তুষার

Developed BY: Shera Digital 360