গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ খাদে, প্রাণ গেল চালকের - Shera TV গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ খাদে, প্রাণ গেল চালকের - Shera TV

গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ খাদে, প্রাণ গেল চালকের

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে ফাঁকা গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে প্রাণ হারিয়েছেন পিকআপচালক।
গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় ঘটনাটি ঘটে রাজশাহীর বাগমারা উপজেলায়। চালক জাহিদ হাসান (২৮) পিকআপ ভ্যানে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজশাহী যাবার পথে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি খাদে পড়ে যান। এসময় পিকআপে থাকা চালকের সহকারী আয়ূব আলী লাফিয়ে নিজেকে রক্ষা করলেও চালক জাহিদ হাসান আসন থেকে ছিটকে পানিতে তলিয়ে যান।
এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ওই খাদ থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করে। জাহিদ হাসান রাজশাহীর পবা উপজেলার দামকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বাগমারা থানার পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের ভিত্তিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360