বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের - Shera TV বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের - Shera TV

বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনে সেলফি তোলার সময় বজ্রপাত হলে মো. শাহ আলম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের দাড়িয়াপুরে এ ঘটনা ঘটে।

মৃত শাহ-আলম উত্তর পৈরতলা এলাকার মো. সাউয়াল মিয়ার ছেলে।

পরিবার সদস্যরা জানান, শাহ আলম তার তিন বন্ধুর সঙ্গে দাড়িয়াপুর এলাকায় একটি বটগাছের নিচে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তুলছিল। এ সময় রোদেলা দিনেই আকস্মিক বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতের শিকার হয়ে অচেতন হয়ে পড়ে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360