সন্তানের কথা স্বিকার করে যা বললেন শাকিব খান - Shera TV সন্তানের কথা স্বিকার করে যা বললেন শাকিব খান - Shera TV

সন্তানের কথা স্বিকার করে যা বললেন শাকিব খান

আকিব মাহমুদ:

ঢাকাই সিনেমার জুটি শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে অনেক গুঞ্জনই ডালপালা মেলে। কখনো প্রেম কখনো বিয়ে। তবে কখনই এই গুঞ্জনকে পাত্তা দেননি এই জুটি। তবে সম্প্রতি শাকিব-অপু দম্পতির সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলি তার বেবি বাম্পের ছবি প্রকাশ করে গুঞ্জন কিছুটা উস্কে দেন। মিডিয়াপাড়ায় হৈচৈ শুরু হলে বুবলি সরাসরি স্বীকার না করে নিলেও তিনি জানান শিঘ্রই তিনি পুরো ঘটনা সামনে আনবেন। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ঢাকাই সিনেমার এই নায়িকা তার সন্তানের ছবি প্রকাশ করে ভেরিফায়েড ফেসবুক পেজে। একইসঙ্গে জানান সন্তানের নাম। আর তার ঠিক ১ ঘন্টা পরেই ঢাকাই সিনেমার কিংখ্যাত শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলির স্ট্যাটাসের আদলেই স্বীকার করে নেন ঘটনার সত্যতা। সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করে শাকিব লেখেন ”

আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।”

আর এরই মধ্য দিয়ে সব গুঞ্জন উড়িয়ে অবশেষে প্রকাশ্যে এলো এ তারকা জুটির সন্তানের ছবি। যার বয়স এখন আড়াই বছর।

Developed BY: Shera Digital 360