চাচার লোভে ভীত এরিক এরশাদ - Shera TV চাচার লোভে ভীত এরিক এরশাদ - Shera TV

চাচার লোভে ভীত এরিক এরশাদ

প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ সংবাদ সম্মেলনে বলেন, আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের (জাপার বর্তমান চেয়ারম্যান) লোভ আছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে এরিক এরশাদের মা বিদিশার উপস্থিতে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলেছেন আপনাকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক কী কারণে আপনাকে বন্দি করে রাখা হয়েছে বলে মনে করছেন? উত্তরে এরিক বলেন, আসলে আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ আছে। তাই এমনটি করে রাখা হয়েছে।

‘কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন?’ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাইরে যেতে পারছি না। ভয় পাচ্ছি যে, বের হলে পরে আর বাসায় ঢুকতে পারবো কি না।

বাসায় মা বিদিশার আসার ব্যাপারে এরিক বলেন, আমার মাকে তো আমিই ডেকে এনেছি। তিনি নিজে আসেননি। উনি (জিএম কাদের) বলেছেন, ‘বল প্রয়োগ করে মা এসেছে। কিন্তু সেটা ভিত্তিহীন অভিযোগ। একেবারেই সত্য না। মা নাকি আর্মস (অস্ত্র) নিয়ে এসেছে। এটা মিথ্যা। আর্মস থাকলে তো পুলিশ মাকে এখানে ঢুকতে দিত না।

‘আমি মাকে ফোন করেছিলাম। বলেছিলাম, আমার অসুবিধা হচ্ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া পাচ্ছিনা। আমাকে অবহেলা করা হচ্ছে। সেজন্যই মাকে আসতে বলেছিলাম। তাই মা এসেছে।’

Developed BY: Shera Digital 360